আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কালারমারছড়া সেলিম মেম্বারের নিজস্ব অর্থায়নে ২৫০ পরিবারের মাঝে চাউল বিতরণ

মহেশখালী প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২৫০ জন গরীব ও হতদরিদ্রদের মাঝে সেলিম মেম্বারের উদ্যোগে চাউল বিতরণ করা হয়েছে । ১৬ জুন (রবিবার) সকাল ১০টার সময় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউনুছখালী ও মাইজপাড়া এলাকার অসহায় নারী-পুরুষের মাঝে এ চাউল গুলো বিতরণ হয় । স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম , ফেরদৌস আহমদ বাবুল ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম এর নিজস্ব অর্থায়ন থেকে পবিত্র ঈদুল আযহার কোরবানি উপলক্ষে এলাকার হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণের আয়োজন করা হয় । স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম জানান , আমি কালারমারছড়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য । এলাকার জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি , কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয় আমি একজন ইউপি সদস্য হয়েও ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ভাবে বরাদ্দকৃত চাউল থেকে আমার ওয়ার্ডের জনগনকে বঞ্চিত করা হয়েছে । আমি প্রতি হিংসা পরায়ণ ও বৈষম্য শিকার হয়ে ইউপি চেয়ারম্যান আমার অধিকার হরণ করেছে বলে আমি মনে করি । এভারে আমার ওয়ার্ডের ভিজিএফ এর চাউলের কার্ড আমাকে না দিয়ে তারেক চেয়ারম্যানের লোকের মাধ্যমে দেয়া হয়েছে , তাতে আমার প্রতি অন্যায় এবং বৈষম্য করা হয়েছে । আমি জনগণের ভোটে নির্বাচিত মেম্বার , আমার বরাদ্দকৃত কার্ড গুলো আমাকে না দিয়ে আমার অধিকার হরণ করা হয়েছে ।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম জানান , সরকার কর্তৃক ইউনিয়ন পরিষদে আসা হতদরিদ্রের চাউল সকল ওয়ার্ড মেম্বারদের সমানভাবে বন্টন করা উচিৎ । কিন্তু কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান এটি না করে ৩নং ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে । শুধু মেম্বার সেলিম বঞ্চিত হয়েছে তা নয় , ৩নং ওয়ার্ডের জনগণকেই সরকারি চাউল থেকে বঞ্চিত করা হয়েছে বলে আমি মনে করি । ইউপি সদস্য মোঃ সেলিম মেম্বার একজন জনবান্ধব ও গরীব দরদী মানুষ । তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন । মানুষের বিপদে আপদে তিনি সর্বদা পাশে থেকে নগদ অর্থসহ বিভিন্ন ভাবে সহযোগীতা দিয়ে আসছেন । তার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে মেম্বার সেলিম এর প্রতিবেশী ও আত্মীয় কালারমারছড়ার সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরীর পক্ষে মোটরসাইকেল প্রতীকে কাজ করায় চেয়ারম্যান তারেক শরীফ মেম্বার সেলিমের প্রতি ক্ষুব্ধ ছিলেন । মুলত একারনেই সেলিম মেম্বারের বরাদ্দকৃত ভিজিএফ কার্ড গুলো তাকে না দিয়ে চেয়ারম্যানের লোকের মাধ্যমে দিয়ে সেলিম মেম্বারের অধিকার বঞ্চিত করা হয়েছে । সেলিম মেম্বার একজন সৎ ও ন্যায় পরায়ণ মানুষ , তিনি মেম্বার নির্বাচিত হওয়ার আগেও প্রতিবছর এলাকার অসহায় নারী-পুরুষের মাঝে বিভিন্ন ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করে মানুষকে সহযোগীতা দিয়ে আসছেন । এলাকার অসহায় মানুষের প্রতি তার ভালবাসা ও সহযোগীতা অতীতের মত ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মেম্বার সেলিম । তাই ইউপি চেয়ারম্যান তাকে ভিজিএফ এর চাউল থেকে বঞ্চিত করলেও মেম্বার সেলিম পবিত্র কোরবানি উপলক্ষে এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে তার নিজস্ব অর্থায়ন থেকে ২৫০ গরীব মানুষের মাছে চাউল বিতরণ করা হয়েছে ।
চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন , স্থানীয় সমাজ সেবক ফেরদৌস আহমদ বাবুল , ৩নং আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম , কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন সালমান , ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ নছিম , ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বশির আহমদ , আব্দুল গণি প্রমুখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ