আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালারমারছড়া শ্রমিকলীগের উদ্যোগে ইফতার বিতরণ

মহেশখালী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানে রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন শ্রমিকলীগ ।

২৮ রমজান (২০ এপ্রিল) বিকাল ৫টার সময় কালারমারছড়া আফজলিয়া পাড়া এলাকায় স্থানীয় ও পথচারীদের মাঝে ৫’শ প্যাকেট ইফতার বিতরণ করেছে কালারমারছড়া শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলাম রিপন।

ইফতার বিতরণকালে স্থানীয় ও পথচারীসহ সিএনজি এবং টমটম গাড়ীর যাত্রীদের মাঝেও ইফতার বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফাহিম মোহাম্মদ জিহাদ , যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির , যুগ্ন সাধারণ সম্পাদক দলিলুর রহমান বাদশা সহ কালারমারছড়া ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দ ।
কালারমারছড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলাম রিপন বলেন , জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে শ্রমিক ভাইদের কল্যাণে কাজ করে যাব । অসহায় মানুষের পাশে দাড়াতে সবসময় সচেষ্ট থাকব ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ