আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালারমারছড়া ইউপি ও হেপার উদ্যোগে ফ্রি ৩শত রোগীকে চিকিৎসা

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ফ্রি মেডিকাল ক্যাম্পেইন সেবা অনুষ্ঠিত হয়েছে । ৩০জানুয়ারী (শনিবার) সকাল ৯টা থেকে দিন ব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয় । কালারমারছড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩শত অধিক নারী-পুরুষের মাঝে এ সেবা দেয়া হয় । ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালারমারছড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ । উক্ত ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম আর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সংবাদকর্মী মোঃ এরফান হোছাইন । কালারমারছড়া ইউনিয়ন পরিষদ ও হেপার যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি তারেক বিন ওসমান শরীফ বলেন , কালারমারছড়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় রোগী যারা অর্থের অভাবে দুরে গিয়ে চিকিৎসা নিতে পারে না তাদের কথা চিন্তা করে আজকের এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে । আগামীতেও কালারমারছড়া ইউনিয়নের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এবং সচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জনগনের প্রতি আশ্বস্ত করেন চেয়ারম্যান তারেক শরীফ । উক্ত চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধানে ছিলেন মা ও শিশু হাসপাতালের কমিউনিটি ক্লিনিক এর প্রধান ও হেপার প্রতিষ্ঠাতা প্রফেসর মোঃ জালাল উদ্দিন । এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমী মেডিকেল ইনচার্জ ডাঃ এম কে তাপস, হেপার সিইও নাজমুল করিম, হেপার জেলা সমন্বয়ক সদস্য সেলিম উদ্দিন, হেপার অপারেশন ডিরেক্টর জুলেকা আক্তার জুই , মনিরুল ইসলাম সহ আরও অনেকে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ