আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

কালারমারছড়া আওয়ামীলীগের উদ্যোগে পালিত হলো জাতীয় শোক দিবস

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় পালিত হলো শোকাবহ ১৫ আগষ্ট ও ৪৬ তম জাতীয় শোক দিবস । ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সকাল থেকে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের হল রুমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গভীর শ্রদ্ধায় পালন করা হয় এ দিবসটি । কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন , শোক র‍্যালি , দুই শত হাফেজ খানার ছাত্রদের নিয়ে খতমে কোরআন , দোয়া মাহফিল ও তবরুক বিতরণের আয়োজন করা হয় । এর আগে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলার প্রথম শহীদ মোহাম্মদ শরীফ চেয়ারম্যান এর দৌহিত্র তারেক বিন ওসমান শরীফের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয় । সকাল ১০ টায় খতমে কোরআন পরবর্তী দোয়া মাহফিলে চেয়ারম্যান তারেক শরীফ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় । একই দিন বিকাল তিনটার সময় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারে নিহত সকল শহীদদের প্রতি স্মৃতিচারণ করে আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা তারেক বিন ওসমান শরীফ । কালারমারছড়া ৩নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবসে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ সহ সভাপতি হাজী রশিদ আহমদ , উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন , ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন , সাংগঠনিক সম্পাদক নুরল আলম টিপু , ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুল আমিন বাচ্চু , ৮নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি আব্দু শুক্কুর ভেটকা , ৯নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আহমদুর রহমান , ১নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ , যুবলীগ নেতা তোফাইল আজম , কালারমারছড়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম , কালারমারছড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি গোলাম মোস্তফা , ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সেলিম উল্লাহ , ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিমুল্লাহ হাসান মুন্না , ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পদক দরত উল্লাহ , ছাত্রলীগ নেতা আনোয়ারা পাশা প্রমূখ । শোকাবহ ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । আলোচনা সভায় মাওঃ বেলাল হোছাইন এর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করে উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন , মোঃ এনামুল হক । ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন , ১৯৭৫ সালে ১৫ আগষ্টে জাতীর জন্য এক কালো অধ্যায় জন্ম নিয়ে ছিল , কারন ঐ দিন ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবাইকে । বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা স্বাধীন বাংলাদেশ কে আবারো পরাধীনতার রাষ্ট্রে নিমজ্জিত করার চেষ্টা করে ছিল । কিন্তু জনগণ তাদের সেই কু-মানসিকতা বাস্তবায়ন করতে দেয় নি । ১৫ আগষ্টে বিদেশে থাকা অবস্থায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে উৎকার করে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন গুলো ধীরে ধীরে বাস্তবায়ন করে যাচ্ছেন । উন্নয়নে রোল মডেলে এগিয়ে নিচ্ছেন দেশকে । তিনি বলেন ১৫ আগষ্টের ঘাতক খন্দকার মোস্তাকের মত মীর জাফর এখনো কিছু রয়েছে , তাই এসব ষড়যন্ত্রকারীর কাছ থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবানও জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ