আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাবের আহমদ চৌধুরীর নামাজে জানাযা গতকাল ৩১ অক্টোবর (সোমবার) ঝাপুয়া মাদ্রাসা মাঠে দুপুর ২টার সময় সম্পন্ন হয় ।
জানাযা শেষে উত্তর ঝাপুয়া পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়েছে । তিনি গত ৩০ অক্টোবর (রবিবার) রাত ৯:৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেছেন । আলহাজ্ব জাবের আহমদ চৌধুরী দীর্ঘ দিন ডায়াবেটিস জনিত রোগে ভোগছিলেন ।
গত এক সপ্তাহ আগে হঠাৎ অন্য একটি রোগে অসুস্থতা অনুভব করলে তিনি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে রেফার করা হয় ।
গত ৩০ অক্টোবর সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন । ( ইন্না-লিল্লাহে ….. রাজেউন)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর । ব্যাক্তি জীবনে তিনি এক স্ত্রী ১ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন ।
এদিকে তার মৃত্যুর খবর শুনে বিভিন্ন রাজনৈতিক নেতা , জনপ্রতিনিধি , সুশীল সমাজ , বিভিন্ন সামাজিক সংগঠন , শিক্ষক ও সাংবাদিক সহ বিভিন্ন মহল শোক প্রকাশ জানিয়েছেন ।
আলহাজ্ব জাবের আহমদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম ও মহেশখালী অনলাইন প্রেসক্লাব । গতকাল বিশাল একটি মাদ্রাসা মাঠে তার নামাজে জানাযায় লোকে লোকারণ্য হয়ে যায় পুরো মাঠ ।
অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানাতে জাবের আহমদ চৌধুরীর নামাজে জানাযায় শরীক হয়েছেন বিভিন্ন পেশার লোকজন । এসময় জানাযার মাঠে তার জীবনের স্মৃতি চারণ করে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য করেন ,
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রশিদ জাহেদ , বাংলাদেশ জামাতে ইসলাম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব মোহাম্মদ শাহ জাহান চৌধুরী ,
মহেশখালী – কুতুবদিয়ার সাবেক এমপি আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ , কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ , চকরিয়া জমজম হাসপাতালের এমডি গোলাম কবির , কুতুবদিয়া জামায়াত নেতা শফি উল্লাহ শফি সহ আরো অনেকে ।
আলহাজ্ব জাবের আহমদ চৌধুরী মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবার উত্তর ঝাপুয়া এলাকার তৎকালিন প্রেসিডেন্ট আব্দুল আজিজ চৌধুরীর ভাতিজা এবং তার পিতার নাম কবির আহমদ চৌধুরী । আলহাজ্ব জাবের আহমদ চৌধুরী কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন ।