আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কালরাত স্মরণে জাবিতে মোমবাতি প্রজ্বলন

জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর:

জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে ২৫ মার্চ ২০২৩ শনিবার যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে  সন্ধ্যা সাড়ে সাতটায় ২৫শে মার্চের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বাংলাদেশের স্বাধীনতার সম্মান ধরে রাখার প্রতিশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।

পরে রাত সাড়ে দশটায় এক মিনিট প্রতীকী “ব্লাক-আউট” কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক এলাকার মসজিদসমূহে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ