আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কামাখোলা গ্রামের রাসেল সেরা জুনিয়র ক্রিকেটার হিসেবে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

দেশ জুড়ে চলছে জুনিয়র ক্রিকেটার বাছাই পর্ব।তারই ধারাবাহিকতায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলছে কুমিল্লা জেলার সেরা জুনিয়র ক্রিকেটার যাচাই-বাছাই পর্ব।
কুমিল্লার চান্দিনা উপজেলাধীন সেরা জুনিয়র ক্রিকেটার হিসেবে উক্তীর্ণ হয়েছেন মাইজখার ইউপির কামারখোলা গ্রামের প্রয়াত করিম মেম্বারের দৌহিত্র মোঃ রাসেল হোসাইন।

গত ২৭ ফেব্রুয়ারি কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রাসেলের বাছাই পর্বের পরীক্ষা সম্পূর্ণ হয়।চান্দিনা উপজেলার সেরা জুনিয়র ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সকল গ্রামারে পূর্ণাঙ্গ পরিক্ষা-নিরীক্ষার মাধ্যমে কুমিল্লায় আগত জাতীয় পর্যায়ের বিচারক পর্ষদ রাসেল কে উপজেলা লেভেলে সেরা জুনিয়র ক্রিকেটার হিসেবে ঘোষণা করেন।

আগামী ৩ মার্চ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রাসেল জেলা লেভেলে সেরা হওয়ার লড়াইয়ের বাছাই পর্বে অংশ গ্রহণ করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ