আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কাঠগড়া পল্লীচিকিৎসক উন্নয়ন সংস্থার সভাপতি জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক নজরুল

আলী হোসেন, সাভার :

ঢাকার আশুলিয়ার কাঠগড়া পল্লী চিকিৎসক উন্নয়ন সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮শে ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ধামরাই এর মোহাম্মাদিয়া গার্ডেনে এই সম্মেলন ও বনভোজনের আয়োজন করা হয়।

কাঠগড়া পল্লী চিকিৎসক উন্নয়ন সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠগড়া বাজার সমিতির সভাপতি জাকির দেওয়ান, হাজী আলী আজগর সরকার সহ কাঠগড়া পল্লী চিকিৎসক উন্নয়ন সংস্থার সকল সদস্যবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ