নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের সীমন্ত শহর (টেকনাফ) পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মোহাম্মদ আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম এ-র কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মোহাম্মদ আলমগীর পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড উপরের বার্মিজ মার্কেট এলাকার ব্যবসায়ী এবং দক্ষিণ জালিয়া পাড়া এলাকার আবুল কাশেম – শম বানুর প্রথম ছেলে ও বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ পৌর শাখার ০৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
ভোটের মাঠে আলমগীরের অন্যরকম লড়াই
মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলমগীর বলেন, আমার ০৮ নম্বর ওয়ার্ডের মানুষ বিগত সাড়ে পাঁচ বছর অধ্যক্ষ অযোগ্য একজন কাউন্সিলর এর কারণে পৌরসভার অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত।
তাই তাদের কথা চিন্তা করে আমি কাউন্সিলর পদে মনোনয়ন ফরম দাখিল করি। আমি ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাবো। এজন্য জনগণের সহযোগিতা একান্ত কাম্য, সবাই আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের পাশে থেকে সব-মসময় কাজ করে যেতে পারি।
টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ২৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ইভিএম এর মাধ্যমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে। সোমবার ০৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। মঙ্গলবার ০৭ ডিসেম্বর প্রার্থীদেরকে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।