পরিমল চন্দ্র বসুনিয়া :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা জেলার সাভার থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক আব্দুস সালাম রুবেল(৪৫)।
গত বুধবার করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসক এর নির্দেশনা মেনে নিয়ম পালন করে যাচ্ছে। চলার পথে কারো সাথে কোন ভুল বা অন্যায় করে থাকলে ক্ষমা চেয়েছেন।
তিনি আরো বলেন, অত্যন্ত দুঃখের বিষয় বিশ্বব্যাপী করোনা মহামারির মতো কোভিড-১৯ ভাইরাস দ্বারা আমি আক্রান্ত হয়েছি। আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশে অবস্থিত ভাই-বোনেরা ও “দৈনিক আগামীর সংবাদ” র সকল প্রিয় প্রতিনিধি এবং সকল নাগরিক ভাইয়েরা পৃথিবীর যে যেই প্রান্তে আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেয়।