আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

করোনা টিকার রেজিষ্ট্রেশন ক্যাম্পিং করছে বরমী সোসাইটি ইউথ ফাউন্ডেশন

আশরাফুল আলম রাকিব, উপজেলা প্রতিনিধি শ্রীপুর :

গ্রাম এলাকায় মানুষের মাজে এখনো সচেতনতার অভাব লক্ষ করা যায়। এর ই মধ্যে অনেক সামাজিক সংগঠন গুলো এগিয়ে এসেছে মানুষকে সচেতন করতে।

গ্রাম পর্যায়ের মানুষদের স্বাস্থ্যসেবা বিবেচনায় করোনা টিকার রেজিষ্ট্রেশনের মাধ্যমে সরকারি চলমান গন টিকা কার্যক্রম নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে শ্রীপুর উপজেলার বরমী সোসাইটি ইউথ ফাউন্ডেশন।

১৫ ই আগষ্ট সকালে দুইদিন ব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম ভুইঁয়া। সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটারাইজার বিতরণ করা হয়।

নাঈম ভুইয়া গণমাধ্যম কে বলেন, গ্রামএলাকার অনেক লোক রয়েছে যারা টিকা গ্রহনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। অনেকে এখনো অসচেতন। তাদেরকেই সচেতন করার মাধ্যমে স্বাস্থ্যবিধি মানা ও করোনা ভাইরাসের টিকা গ্রহনে আমাদের সংগঠন সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এ কার্যক্রমে সকলের আন্তরিকতা কামনা করছি। রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পাদন করছেন, রায়হান বাবু, সাহা তুশার, মিরাজ, রনি, নাদিম,ইলিয়াস,আবিদ,নাজমুল,আব্দুল্লাহ,শেখ সাদী প্রমূখ। প্রথম দিনে ৯৭ জন ব্যক্তিকে করোনা টিকার রেজিষ্ট্রেশন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস গণমাধ্যম কে বলেন, প্রতিটি ইউনিয়নের লোকজনকে টিকার আওতায় আনা হচ্ছে। বিনা মূল্যে স্বেচ্ছাসেবী সংগঠনের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ