আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ ইং

করোনায় আক্রান্ত এমপি আবু জাহির

পলাশ পাল বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির’র শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছেন।
মঙ্গলবার  (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এমপির ব্যক্তিগত সহকারি সুদীপ দাস তার ফেসবুক আইডিতে এমপি আবু জাহিরের করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। দিনরাত ঘুরেছেন অদৃশ্য এ শত্রুর মোকাবিলায় করেছেন দীর্ঘ ৮ মাস ধরে। করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও নিজের সাধ্য অনুযায়ী সহায়তাও পৌঁছে দিচ্ছিলেন।
তিনি ও তার পরিবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ