আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কমলগঞ্জে পানিতে ডুবে দুই শিশু মামা ভাগিনার মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে ডুবার পানিতে হাত পা ধোয়ার সময় পানিত পড়ে মামা শুভ আহমেদ (৮) ও ভাগনী মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা ভানুবিল গ্রামের দিন মজুর জব্বার মিয়ার মেয়ে এবং শ্যালক।
স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ জানান, কান্দিগাঁও জিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন জনৈক ব্যক্তি। এ সময় সেচের পানি একটি ডুবায় জমা হতে থাকে। পরিবারের সবার অগোচরে মামা ভাগনী মাছ ধরা দেখতে গিয়ে ডুবার পানিতে পড়ে যায় দু’জন। পরে স্থানীয়রা দেখে প্রথমে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মামা শিশু শুভকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে ডুবার পানিতে ভেসে থাকতে দেখেন তার আত্মীয়রা। তাৎক্ষনিক আত্মীয় স্বজনরা দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে ও মৃত ঘোষণা করেন। ঘটনার খবর শুনে শিশুটির পিতা জব্বার মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন পুকুরের মাছ মারা সময হঠাৎ বৃষ্টি আসলে বাচ্চা দুটি কে বাড়িতে যাবার জন্য বল্লে তারা অগোচরে ডুবার পানি হাত পা ধোঁয়া সময় পানিতে পড়ে মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ