কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের ভজন টিলায় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার শমশেরনগর ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজি ও সোয়েল রানা বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে ২০ লিটার চোলাই মদসহ আটক করেছে।
গতকাল বুধবার (১ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭-৩০টায় শমশেরনগর চা বাগানের ভজন টিলায় আসামি আপ্পানার বাড়ি থেকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলেন-শমশেরনগর চা-বাগান এলাকার আপ্পানা (৪০) কার্তিক প্রকাশ শিমু ( ৪৮ ) ও গনেশ (৪১)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত বিশেষ অভিযান পরিচালনা করে এই ৩ জনকে আটক করা হয়। তারা বহু দিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০লিটার মদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।