আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কক্স ইউনিটি-২০২২ এর ইফতার পার্টি ও ত্রৈমাসিক সভা সম্পন্ন

সাজন বড়ুয়া সাজু :

১লা এপ্রিল ২০২৩ হোটেল আল গণি এন্ড রেস্টুরেন্টে কক্স ইউনিটি-২০২২ এর ইফতার পার্টি ও ত্রৈমাসিক সভা সম্পন্ন হয়।

সংগঠনের সহ সভাপতি কামরুল হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও করোনার সময়ে সর্বোচ্চ অনলাইন ক্লাস সম্পাদনকারী,

হিরু অব দ্যা কক্সবাজার সিটি কলেজ খ্যাত প্রভাষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনা অনুষ্ঠিত ইফতার পার্টি ও ত্রৈমাসিক সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ অর্থ সম্পাদক আব্দুল খালেক মিশু,

কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক তৌহিদুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক সরওয়ার আলম, রাজু, ইমন, শফিক, ইসমাইল, সাইফুল, নুরুদ্দোজা, সৌরভ, রানাসহ সংগঠনের সভাসদবৃন্দ।

এতে সংগঠনের নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত শেষে বিজিবি পাবলিক স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম মোনাজাতে সকলের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।

ইফতার শেষে সভার সভাপতি কামরুল ইসলাম সভা সমাপ্তি ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ