আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের ৫ দফা দাবির স্বারকলিপি প্রদান

সাজন বড়ুয়া সাজু :

দক্ষিণ চট্রলার অন্যতম বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজে নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর কামরুক আহসান স্যারকে পুষ্প অর্পণ করে শুভেচ্ছা জানিয়েছে অত্র কলেজ ছাত্রলীগ পরিবার। আজ সকালে অত্র কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রলীগ পরিবার এই শুভেচ্ছা জানায়।
শুভেচ্ছাকালে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ পরিবার।
পরবর্তীতে কক্সবাজার সরকারি কলেজের সাধারণ ছাত্র – ছাত্রীদের বিশেষ প্রয়োজনে নিম্নোক্ত দাবী নিয়ে

১. কলেজ মসজিদের ঝূকিপূর্ণ সিড়ি ও চাউনী ভেঙে নতুন করে নির্মাণ।
২. ছাত্রীদের জন্য স্থায়ী নামায ঘর নির্মাণ।
৩. জরাজীর্ণ শহীদ মিনার ভেঙে নতুন করে নির্মাণ।
৪. যুদ্ধাপরাধী গোলাম আযমের স্বাক্ষর সম্বলিত কলেজের প্রধান ফটক ভেঙে নতুন করে নির্মাণ।
৫. কলেজ ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণ।

দাবী নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়৷

নতুন অধ্যক্ষ মহোদয় অতি দ্রুত সকল দাবী পর্যালোচনাপূর্বক বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন এবং দ্রুত ছাত্রীদের জন্য নামাজ ঘরের ব্যবস্থা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ