আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

সাজন বড়ুয়া সাজু :

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের অদূরে সাগরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তিকে উদ্ধার করেছে সি-সেইফ লাইফ গার্ড। উদ্ধার করার পরপরই তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া ভাসমান সে অজ্ঞাত ব্যাক্তির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন আছে এবং অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও উদ্ধারকারী কর্মীরা।

জানা যায় ১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১.৫০ মিনিটের সময় সৈকতের ওয়াচ টাওয়ার থেকে হঠাৎ এক ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পায় লাইফগার্ড কর্মীরা।

তখন লাইফ গার্ড ইউসুফ আলী রেসকিউ বোট নিয়ে ছুটে যায় সেখানে। সেখান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিচ কর্মীদের সহযোগিতায় নিয়ে আসা হয় কক্সবাজার সদর হাসপাতালে।

লাইফ গার্ড কর্মী ইউসুফ আলী জানান, সুগন্ধা পয়েন্টে দায়িত্ব পালনকালে ভাসতে দেখে দ্রুত ছুটে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।
বীচকর্মী বেলাল হোসেন জানান, উদ্ধার ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ