আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ । নিহত ফাতীন ইতমাম মাহমুদ (২৩) ঢাকার মিরপুর-১২ এর ব্লক-সি এর বাসপাড়া তৃতীয় কলোনীর মাহমুদুল হোসাইনের ছেলে। তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বন্ধুদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, শুক্রবার সকালে ফাতীন ইতমাম মাহমুদসহ বন্ধুদের একটি দল মোটর সাইকেল যোগে ঢাকা থেকে কক্সবাজার আসেন। পরে স্থানীয় একটি হোটেল উঠার পর বিকালে সৈকতে ঘুরতে যান। ‘এক পর্যায়ে ফাতীন ইতমাম মাহমুদসহ বন্ধরা মিলে সাগরে গোসলে নামেন। এতে সাগরে ভাটার সময় স্রোতের টানে তিনি তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা ঘটনাটি সাথে সাথে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন । স্থানীয় লাইফ গার্ড কর্মিদের সহায়তায় ফাতীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার । মহিউদ্দিন জানান, পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ