সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার :
কক্সবাজার শহরের জইল্লার দোকান এলাকা থেকে বিদেশী পিস্তলসহ দুইজনকে আটক করেছে র্যাব। এসময় একটি ম্যাগজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রোববার রাত সাড়ে ৭টার দিকে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- ফারুক ও ফাহিম। তাদের বাড়ি শহরের মহাজেরপাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ এ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। বিস্তারিত জিজ্ঞাসাবাদের পরে জানানো হবে বলেও জানান।