সাজন বড়ুয়া সাজু :
কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগ এর উদ্যোগে উক্ত সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।আজ ১১ই নভেম্বর রোজ বুধবার কক্সবাজার জেলা যুবলীগের উদ্যোগে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে দিনব্যাপী এই বিশাল এই অনুষ্ঠান শুরু হয়।দিনব্যাপী এই অনুষ্ঠানে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করে। পরে জেলা যুবলীগ নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।বিকাল ৩টায় আবার কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল এর সঞ্চালনায় আলোচনাসভা শুরু হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও কক্সবাজারের পৌর মেয়র জনাব মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য জনাবা কানিজ ফাতেমা মোস্তাক।প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, “জনগণের সুখ-দুঃখে যুব সমাজকে পাশে থাকতে হবে। সরকারের দেশ ব্যাপী উন্নয়ন কর্মকান্ড সাধারন মানুষের কাছে পৌছে দিতে যুবলীগকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শেখ হাসিনা সরকার দলের শুদ্ধি অভিযান চালাচ্ছে, তাই অনুপ্রবেশকারী দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের যুবলীগে স্থান দেয়া যাবে না। সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজমুক্ত দেশ গড়াই এখন যুবলীগের প্রধান চ্যালেঞ্জ।প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরেই আমাদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যৌবনকালসহ জীবনের পুরো সময়ই দেশের অসহায় মানুষের পাশে থেকে দেশ সেবায় বিলীন করে দিয়েছেন। তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমোদের সবাইকে দেশের সেবা করতে রাজনীতি করতে হবে।”বিশেষ অতিথির বক্তব্যে কানিজ ফাতেমা মোস্তাক এমপি বলেন, “ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। আর এ অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে একটি কুচক্রি মহল সব সময় চেষ্টা করছে। তাই এ অগ্রগতি ও উন্নয়নের ধারাকে টিকিয়ে রাখতে যুব সমাজকে সজাগ থাকতে হবে।”আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ডালিম বড়–য়া, সাহেদ ইমরান, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, জেলা যুবলীগের সিনিয়র নেতা ফরিদুল আলম, তাজমহল সিকদার, মির্জা ওবাইদ রুমেল, ইসমাঈল সাজ্জাদ।এছাড়া উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেনজেলা যুবলীগ আলিম উদ্দিন, নেতা ইমরুল কায়েস চৌধুরী, সোহেল বড়ুয়া,ইয়াছির আরাফাত রিগ্যান, মোঃ ইব্রাহিম, আমির হোসেন, আবদুস সালাম ভেক্ষু, মুমিনুল হক, হিল্লোল দাশ, শাহাজান সাজু, মোঃ এরশাদ, মোঃ নজরুল, জসিম উদ্দিন আকাশ, এডঃ সরওয়ার,মোঃ এহসান, আবুল কাশেম, মোনাফ সিকদার, যুবলীগ নেতা মোস্তাফিজ, মামুন এরশাদ, এনামুল কবির, মঈন উদ্দিন, মিজানুর রহমান হিমেল, পারভেজ, আব্দুর শুক্কুর, সোহেল আরমান, মোস্তাফিজ,হিল্লোল দাশ, শহর যুবলীগ নেতা রুবায়েছু রহমান, রউফ নেওয়াজ ভুট্টু, পাভেল দাশ, নয়ন, হুমায়ূন কবির চৌধুরী, ফিরোজ উদ্দীন খোকা, নাজমুল শাকিল, মেহেদী হাসান, এহছানুল হক মিলন, এখলাস, গফুর, আবুল মনছুর, হোসাইন মোঃ আরিফ, নবী হোছন, আজিজুল হক আরজু জমির জামিসহ আরও অনেক হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন আলোচনা সভা বর্ণাঢ্য শোভাযাত্রা কক্সবাজার শহর পদক্ষিন করে। পরে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকিতে কেক কাটা হয়।