আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজারে চিরকুট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের আইভিপি রোডে বৃষ্টি দাশ (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। বুধবার আনুমানিক (২৯ নভেম্বর)  সকাল ৭টায় এই ঘটনা ঘটে বলে জানান যায়।
নিহত বৃষ্টি দাশ কক্সবাজার কমার্স কলেজে ইন্টার ১ম বর্ষের ছাত্রী ছিল।তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফ্যানে ঝুলানো তার মরদেহ পাওয়া যায়।
নিহত বৃষ্টি দাশের পিতা বাবুল দাশ জানায় সকাল ৬টায় মেয়ে সাথে কথা হয় পরে ৭টায় নিজ রুমে ঢুকে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে।পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। নিহত বৃষ্টি দাশের পরিবারের দাবি প্রেম সংগঠিত বিষয় নিয়ে এই আত্মহত্যা হতে পারে।লিখে যাওয়া চিরকুটে বাবু দাশ নামে এক ছেলেকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি তথ্য উল্লেখ্য করে যায়।
বৃষ্টি দাশের মাতা মাধুরী দাশ বলেন চকরিয়া ঘুনিয়া এলাকায় বাবু দাশ নামে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল,পরে তাদের দুজনের বিয়ে হবার কথাও চলছিল।মাঝখানে দুজনের সম্পর্কে ফাটল ধরে যার কারনে তাদের সম্পর্ক ছিন্ন হয়।
তবে এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ রকিবুজ্জামান বলেন খবর পেয়ে তাদের একটি টিম সকাল ৭টায় গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে এবং কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।পরবর্তীতে সুরতহাল রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর কারন কি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ