আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজারে এক যুবককে হত্যা

সাজন বড়ুয়া সাজু:

কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সুইটহোম নামের একটি কটেজ থেকে আবদুল মান্নানের লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে সিআইডি ও থানা পুলিশের দল লাশটি উদ্ধার করেন। আলামত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি মর্গে নেয়া হয়েছে।

নিহত আবদুল মান্নান কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের পুত্র।

কটেজ কর্তৃপক্ষ জানান, নিহত জাকের হোসেন একজন মাছ ব্যবসায়ী,দুইদিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে কটেজ সুইটহোমের ৩০২ নং কক্ষ ভাড়া নেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল থেকে পুলিশের এক কর্মকর্তা জানান, গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় তার পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সাথে থাকা দুইজন মিলে গলায় তার পেঁচিয়েছে তাকে হত্যা করে খাটের নিচে লাশ লুকিয়ে সকালে কৌশলে পালিয়ে গেছে।
পুলিশ জানান হত্যাকারীদের গ্রেফতার এর অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ