আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজারে আবাসিক হোটেলে থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে সী বার্ড নামে একটি আবাসিক হোটেলে এক নারীর লাশ উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বাজারঘাটা সংলগ্ন সী বার্ড আবাসিক হোটেলের ৩০১ নম্বর রুম থেকে জেসমিন আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়।

হোটেল রেজিস্ট্রার সূত্রে জানা যায় স্বামী উল্লেখ করে গতকাল মোস্তাফিজুর নামে এক সঙ্গীসহ এই আবাসিক হোটেলে উঠে জেসমিন আক্তার ,এরপর আজ ঐ নারীকে রুমের ভিতরে রেখে দরজা লক করে পালিয়ে যায়।

পরবর্তীতে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ খবর পেয়ে ঐ হোটেল থেকে সে নারীর লাশ উদ্ধার করে।এছাড়া সে দম্পতির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়।

এই বিষয়ে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেব, খবর পেয়ে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার করেছে,এছাড়া ইতোমধ্যে আলামত সংগ্রহ করেছে তারা এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক মিঠুন সিংহ বলেন, শরীরে কোন আঘাতের কোন চিহ্ন নেই। পুলিশ আরও জানান তাদের প্রাথমিক ধারনা স্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা যানা যাবে কি ভাবে ওই নারীর মৃত্যু হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ