সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক করেছে র্যাব-১৫।আটককৃত ব্যাক্তিরা হলেন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার মোঃ ইউনুস এর ছেলে সাইফুল ইসলাম (১৯) ও
বিকেল (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি জানান র্যাবের কাছে গতকাল সন্ধ্যায় গোপন সংবাদ আসে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় মাদক কারবারীরা ইয়াবা নিয়ে অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে দুজন মাদক কারবারীসহ ৫০ হাজার পিস ইয়াবা,তিনটি মোবাইল ও পাঁচটি সীম উদ্ধার করে। এছাড়া র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।