আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজারে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার 

সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আব্দুল হক(৩৯) নামে এক  অপহরণ ও ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
গ্রেফতার হওয়া আবদুল হক কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বোয়ালখালী এলাকার ফরিদ আলমের ছেলে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া)  মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি জানান আবদুল হক অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী।দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে নানা কৌশল অবলম্বন করে তার অবস্থান পরিবর্তন করে আসছে।
পরে র‌্যাব-১৫ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে নিজ এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এজাহারভুক্ত আসামী বিষয়টি স্বীকার করে।
তাই  আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ