নূরুল আলম মুজাহিদ:
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে দুই ছিনতাই কারীকে আটক করেছে র্যাব- ১৫
১২তারিখ রাত ১০ ঘটিকায় র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভারস্থ সুগন্ধা বীচ পয়েন্ট এলাকায় হোটেল প্রসাদ প্যারাডাইস এর সামনে কতিপয় অপরাধী চুরি,
ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১। মোঃ আব্দুল গফুর মিন্টু (২৬), পিতা- মৃত মোজাফফর, মাতা-মৃত রহিমা বেগম, সাং-মোহাজেরপাড়া কবির সওদাগরের বাড়ির পিছনে, ১০ নং ওয়ার্ড,
কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার; ২। মোঃ আব্দুর শুক্কুর ব্লেড শুক্কুর (৩০), পিতা-মোঃ মোজাফফর, সাং-কুমারপাড়া, কোর্টবাজার,
হলদিয়াপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমান ঠিকানা সাং-পূর্ব বাহারছড়া (এসপির বাংলোর পিছনে), ১১ নং ওয়ার্ড, পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার’দের আটক করে।
আটককৃত ব্যক্তিদের উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাসা করলে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তাদের দেহ তল্লাশী করে ০২ টি ছুরি উদ্ধার করা হয়।
সাক্ষী এবং স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি, চাকু রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।