আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ঐক্যবদ্ধ আলোকিত বাংলাদেশ উদযাপন করল প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী 

কে এম নজরুল ইসলাম :
গড়ব সমাজ, গড়ব দেশ, স্বেচ্ছাসেবীর বাংলাদেশ’ শ্লোগান নিয়ে ১ বছর পূর্বে পথচলা শুরু হয়েছিল ‘ঐক্যবদ্ধ আলোকিত বাংলাদেশ’ নামক সামাজিক সংগঠনটির।
২০২০ সালের ২৫ সেপ্টেম্বরে তারুণ্যে উজ্জীবিত যুবক বোরহান উদ্দীনের হাত ধরে আত্মপ্রকাশ করেছিল এ সংগঠনটি। বিগত ১ বছরে সামাজিক ও মানবসেবায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ঐক্যবদ্ধ আলোকিত বাংলাদেশ।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা কেন্দ্রীয় শাখার উদ্যোগে এতিমদের নিয়ে কেক কাটা ও পরিবেশবান্ধব ফলজ বৃক্ষ রোপণ করে তারা।
১ অক্টোবর শুক্রবার বিকেলে ফরিদগঞ্জের ১০নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কর্মসূচিগুলো সম্পন্ন হয়। চাঁদপুর জেলা শাখার সভাপতি নূর হোসেন সবুজ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এইচ এম শাহ আলমের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইসিটি বিষয়ক সম্পাদক শাহ্ এম এইচ তারেক হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাসান উদ্দীন তানভীর, সহ-সভাপতি আ. বারেক, প্রোগ্রাম বিষয়ক সম্পাদক আ. কাদির সোহাগ, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইব্রাহীম খলিল বাপ্পি, এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জসিম উদ্দীন, সহকারী শিক্ষক হাফেজ ইমরান হোসাইন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ