মোঃ আলমগীর, টেকনাফ :
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে আওয়ামী লীগের একটি অংশ আছে যারা সারা জীবন দলীয় পদ পদবী আকড়ে ধরে থাকে। জনগণ তাদের পাশে নেই । কক্সবাজার-৪ আসন টি কি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া যায় সে চিন্তা তাদের মাথায় নাই।
পদ লেহন কারী এসব নেতারা তাই সবসময়ই জনপ্রিয় নেতা আলহাজ্ব আব্দুর রহমান বদির বিরুদ্ধে লেগে থাকে। অথচ তাদের লেগে থাকার কথা জামাত বিএনপির বিরুদ্ধে।
তাই আলহাজ্ব আব্দুর রহমান বদি বিরোধী ঠেকানোর চেয়ে নিজ দলের মীর জাফরদের ঠেকাতেই সারা বছর ব্যবস্থা থাকতে হয়। সত্য হলো, এসব পদ ধারী নেতারাই জামাত বিএনপির দোসর।
কারন আব্দুর রহমান বদি কে কোণঠাসা করতে পারলেই বিএনপির এমপি হওয়ার সম্ভাবনা। আব্দুর রহমান বদি সচল থাকলে তার সাথে ভোট যুদ্ধে পারার মত প্রতিদ্বন্দ্বী উখিয়া-টেকনাফে নাই।
এজন্য আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা জামাত বিএনপির এজেন্টরা এখন থেকেই তৎপরতা শুরু করেছে বদিকে ঠেকাতে। একটি বার কি ভেবেছেন, কক্সবাজার-৪ যে দল জিতে সেই দল সরকার গঠন করে।
তাহলে আপনারা তলে তলে কাকে ক্ষমতায় আনতে চান? আওয়ামী লীগ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পিঠে ছুরি?! আর না হয় আপনাদের মাঝে এমন একজন কে দেখান যাকে নিয়ে সংসদে যাওয়া যাবেন। থাকলে সামনে আনেন। আর যাদের সামনে আনেন তাদের দিয়ে ত হোয়াইক্যং এর ঢালাও পার হওয়া যাবে না সংসদ তো দূরের কথা।
তাই এসব বাদ দেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। কি করে, কাকে নিয়ে আগালে আসনটি নৌকার হবে সেই রাজনীতিই করেন। না হয় সারা জীবন জামাত বিএনপি’র দালালি করতে পারবেন, ঘুরবেন কোর্ট বিল্ডিংয়ের বারান্দায় বারান্দায়।