আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

এডি সায়েন্টিফিক র‍্যাংকিং-এ স্থান লাভকারী শিক্ষকদের জাবি উপাচার্যের অভিনন্দন

জাবি প্রতিনিধি :

আলপার ডজার (এডি) সায়েন্টিফিক র‍্যাংকিং বিশ্বসেরা বিজ্ঞানীগবেষকদের তালিকায় স্থান লাভকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষককে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন,” এডি সায়েন্টিফিক র‍্যাংকিং-এ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক স্থান লাভ করায় বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা কর্ম ওয়েবসাইটে প্রকাশ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা-গবেষণায় র‍্যাংকিং নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করে, সেখানে শিক্ষকদের গবেষণা কর্ম প্রেরণ করতে হবে।

এরমধ্য দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা বিশ্বব্যাপী জানানো সম্ভব হবে এবং র‍্যাংকিং-এ মান আরও বৃদ্ধি পাবে। উপাচার্য এডি সায়েন্টিফিক র‍্যাংকিং-এ স্থান লাভকারী শিক্ষকদের অব্যাহত সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, বিজ্ঞানী ও গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ৬ বছরের গবেষণার এইচ- ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে এডি সায়েন্টিফিক।

এতে বিশ্বের সেরা গবেষক, মহাদেশভিত্তিক সেরা গবেষক এবং দেশভিত্তিক সেরা গবেষকের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় বাংলাদেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ২৬২ জন বিজ্ঞানী ও গবেষক স্থান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ