আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

একতায় মর্যদা- ইউনিটি ফর ডিগনিটি’ কর্মসূচির বাস্তবায়ন

বিশেষ প্রতিনিধি:

একতায় মর্যদা -ইউনিটি ফর ডিগনিটি’ প্রকল্পটি তার কর্মসূচি বাস্তবায়ন করেছে। ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে কাজ করেছে এটি।

মূলত ঢাকা শহরের গার্হস্থ্য এবং তৈরি পোশাক (আরএমজি) শ্রমিকদের আর্থ-সামাজিক অধিকার প্রচারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দুই বছরের প্রকল্পটি সম্পন্ন হয়।

১৯ ডিসেম্বর রাজধানীর গুলশানে প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে সমাপনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা, মানব উন্নয়ন এবং পিএফএম পোর্টফোলিওর টিম লিডার জুরেট স্মালস্কাইট মারভিল।

তিনি বলেন, “এই প্রকল্পটি একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং এতে শ্রমিকদের আর্থ-সামাজিক অধিকারের ক্ষেএে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।”

ডেপুটি সেক্রেটারি ড. মোহাম্মদ আব্দুল কাদের (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়) প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, “শ্রমিকদের উন্নয়নের জন্য এনজিও ও সরকারের মধ্যে সহযোগিতা খুবই প্রয়োজন।

একই সময়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল শ্রেণীর মানুষ, স্টেকহোল্ডারকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ আবু আশরিফ মাহমুদ।

আরও উপস্থিত ছিলেন জনাব সেকেন্দার আলী মিনা, সদস্য সচিব (ভারপ্রাপ্ত), এসএনএফ।

কর্মশালাটিতে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা থেকে মোট ৬৫ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয়- নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে পারস্পরিক আস্থা ২৪ থেকে ৬৩ শতাংশে উন্নীত হয়েছে, শ্রমিকদের প্রতি নিয়োগকর্তাদের ইতিবাচক মনোভাব ১৩ থেকে ৩২ শতাংশে পরিবর্তিত হয়েছে।

এছাড়া দেখা গেছে শ্রমিকরদের সম্মিলিত পদক্ষেপ ২১ থেকে ৫৪ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ