আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

উত্তর পুকুরিয়া তা’লিমুল কোরআন নূরানী মাদ্রাসায় বই বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন

সাজন বড়ুয়া সাজু :

উখিয়া উপজেলার অন্তর্গত ৪নং রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঐতিয্যবাহী গ্রাম উত্তর পুকুরিয়া তা’লিমুল কোরআন নূরানী মাদ্রাসায় আলোচনা সভা ও বই বিতরণ উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনার প্রচেষ্টা দেশে ফ্রী বই বিতরণের কর্মসূচি উপলক্ষে মাদ্রাসা ও সমাজের নেতৃত্বাধীন জনসাধারণ এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে উদ্যোগ নেন।

উক্ত আলোচনা সভা ও বই বিতরণ উৎসব উপলক্ষে অনুষ্ঠানে আগত অতিথির মধ্যে সভাপতিত্ব করেন – সাবেক ইউপি সদস্য ও উখিয়া উপজেলার প্রবীণ দলিল লেখক জনাব আব্দুল সালাম মুন্সি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ২ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য জনাব সালা উদ্দিন মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মওলানা শাহ নেওয়াজ, বিশিষ্ঠ সমাজ সেবক ও দলিল লেখক।

এছাড়া অনুষ্ঠানে জনাব মওলানা জাফর আলম, খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ রুহুল্লাডেবা। এতে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যাক্তিগণ জনাব, ফরিদুল আলম, জনাব ফজলুল করিম, আব্দুল মাজেদ, জনাব বাদশা আলম, জাহাঙ্গীর আলম, হাজী আব্দুর রহিম, জাকির হোসেন, মোঃ বাবুল মুন্সি, মিজনুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন এবং সবাই মাদ্রাসার সার্বিক সফলতার কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ