সাজন বড়ুয়া সাজু:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮-এপিবিএন সদস্যরা।
আজ ৩০শে জানুয়ারি সকালে ৮-এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,রবিবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে।
রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর জি-৩ ব্লকের কেফায়েত উল্লাহর বসতঘরে অভিযান চালিয়ে স্টোর রুমে চাউলের ড্রামের ভেতর থেকে ১টি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আমির হোসেনের ছেলে কেফায়েত উল্লাহ(৩৩) কে আটক করতে সক্ষম হয়।
এছাড়া তিনি আরও জানান গ্রেফতার আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।