সাজন বড়ুয়া সাজু,উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলায় আজ শনিবার (৭ই আগস্ট) সকালে উপজেলার ৫ টি ইউনিয়নে করোনা ভ্যাকসিনেশন কর্মসূচি একযোগে শুরু হয়েছে। রাজাপালং ইউনিয়নের আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন।
উদ্ভোদনকালে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহেসান উল্লাহ সিকদার, মেম্বার নুরুল কবির, সালাহ উদ্দিন ও মহিলা মেম্বার কামরুন নেছা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে টিকার আওতায় আনতে ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক ভাবে গণটিকা কার্যক্রম আরম্ভ করেছি। ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডে ৫০ বছরের ঊর্ধ্বে কে ৩ হাজার ১শত ৫০ জনকে কোভিড নাইন্টিন টিকা দেয়া হবে।
এই সময় টীকা পেয়ে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ভুলে নাই উখিয়ার মানুষ। তারা বলেন এই ক্রান্তিলগ্নে যে সরকার সবাইকে গণহারে টীকা কার্যক্রম শুরু করেছে তা অত্যন্ত প্রশংসনীয় একটি মহৎ কাজ।