আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

উখিয়ায় কঠোর লকডাউনের ৩য় দিনে, মাঠে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

উখিয়া প্রতিনিধিঃ-

সরকার ঘোষিত সাত দিনের ‘কঠোর লকডাউন বা বিধিনিষেধের’ আজ ৩য় দিন চলছে। শনিবার সকাল থেকে লকডাউন লকডাউন বাস্তবায়নে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকতে দেখা যায় । এতে সকাল থেকেই উখিয়ার সড়কে গণপরিবহণের দেখা মেলেনি তবে কিছু কিছু জরুরী প্রয়োজনে গাড়ী চলাচল করতে দেখা যায়। এ ছাড়া জনসমাগমও খুব একটা চোখে পড়েনি। তবে অলিগলিতে কিছু রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। সকাল থেকেই রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

বৃহস্পতিবার সাতদিনের সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ এর ৩য় দিনে সকাল থেকে উখিয়া বাজার,কোটবাজার,মরিচ্চা বাজার,কুতুপালং বাজারসহ বিভিন্ন এলাকায় এ টহল অভিযান পরিচালনা করা হয়। টহল অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ,উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোরশেদ,সহকারী কমিশনার(ভূমি) তাজ উদ্দিন, ও সেনা এবং বিজিবি বাহিনীর বিশেষ টহল টীম।

এবারের লকডাউনে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ ‘কঠোর’ই করার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ।

সকালে উখিয়া বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে; চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছে না তারা।এছাড়া প্রশাসনের পক্ষ থেকে অনেকজনকে ঘরে ফিরিয়ে দেয়ার জন্য বার বার অনুরোধ করা হচ্ছে। এছাড়া অনেকজনকে জরিমানা করতে ও দেখা গেছে।
দুপুর ২ টার দিকে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মহোদয় লকডাউনের সার্বিক পরিস্থিতি দেখতে উখিয়ায় পরিদর্শনে আসেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ