সাজন বড়ুয়া সাজু উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলি এলাকায় আদিবাসী কয়েকজন কিশোরীদের উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় কিছু বখাটেদের হামলায় গুরুতর আহত হয়েছে তেলকুলা গ্রামের আদিবাসী কয়েকজন যুবক।
বখাটেদের হাতে উত্ত্যক্ত হওয়া ভোক্তভোগী কিশোরী এবং আহতন যুবকরা জানান গতকাল সকালে জামতলি একটা এনজিও সংস্থার বিভিন্ন পদে লোক নেয়ার সার্কুলার পেয়ে সিভি জমা দেয়ার জন্য সে অফিসে ভোক্তভোগী কিশোরী এবং আহত আদিবাসী যুবকরা গেলে সেখানে অন্য স্থানীয় কিছু মুসলিম যুবকও সিভি দিতে যায় এবং আদিবাসী কিশোরীদের দেখে বিভিন্ন রকমের খারাপ শব্দ উচ্চারণ সহিত তাদের উত্ত্যক্ত করতে থাকে এক পর্যায়ে সে কিশোরীরা চলে আসার জন্য টমটম গাড়িতে উঠলে সেখানে কয়েকজন যুবক তাদের উড়না ধরে টান দেয় ফলে মেয়েটা প্রতিবাদ করে পরে তাকে আবারও উড়না এবং জামা ধরে টান দিয়ে গাড়ি থেকে নামিয়ে ফেলে ও জামা হালকা ছিঁড়ে গেলে ভোক্তভোগী কিশোরীদের সাথে থাকা অন্য আদিবাসী যুবকরা প্রতিবাদ করলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বখাটেদের হয়ে সেখানকার স্থানীয় কিছু মুসলিম সম্প্রদায়ের ২০-৩০ জন মানুষ এক সাথে জড়ো হয়ে আদিবাসী যুবকদের উপর হামলা চালায়।
এতে সে হামলায় যুমল চাকমা,প্রাণ চাকমা,রুপন চাকমা,দুলাল চাকমা,শৈবু চাকমা,উপন চাকমা,রনজীব চাকমা গুরুতর আহত হয়।
পরবর্তীতে অন্য মানুষদের সহায়তায় তাদেরকে তাৎক্ষণিক থানায় এসে অভিযোগ করলে, থানা কর্তৃপক্ষ তাদের আগে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেন।পরে তাদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিভিন্ন পরিক্ষা করিয়ে আজ একদিন পর হাসপাতাল থেকে রিলিজ করে দেয়।
এই বিষয়ে স্থানীয় আদিবাসী শিক্ষিত যুবক ব্যাংকার চৈতেঅং চাকমা কাছ থেকে জানতে চাইলে সে বলে, আমরা আদিবাসীরা এইখানে মোটেও নিরাপদ নই।এলাকায় বখাটেদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে।প্রায় সময় এখানে এই রকম ঘটনা ঘটে।তিনি আরও জানান এই ঘটনার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মামলার এজাহার লেখা হয়েছে এবং প্রশাসনের সর্বোচ্চ সহযোগীতা কামনা করেন।