নিজস্ব প্রতিবেদক :
জাতিসংঘ ভলান্টিয়ার্স বাংলাদেশ স্বীকৃত দক্ষিণ চট্টলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যের হাসি যুব সংঘের উদ্যোগে ও আমেরিকা যুক্তরাষ্টের Compassion Takes Action এর অর্থায়নে এই ইদে ঘর পেলো ০৬ টি পরিবার।
আজ সোমবার নুরুল আবছার নাহিদের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি নুরুল হক বুলবুলের সভাপতিত্বে এই ছয়টি ঘরের উদ্বোধন করেন Compassion Takes Action এর ভাইস প্রেসিডেন্ট ন্যাট ওয়েস্টউড।
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহমদের পাড়া এলাকায় গত নভেম্বরের শেষ দিকে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই ছয়টি ঘর। প্রায় দেড় মাস খোলা আকাশের নিচে বসবাস করে নিঃস্ব এই পরিবার গুলো।
খবর পেয়ে সূর্যের হাসি যুব সংঘের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে নির্মাণ কাজ শেষে আজ পরিবার গুলোকে চাবি হস্তান্তর করা হয়।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যের হাসি যুব সংঘের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সূর্যের হাসি যুব সংঘের কক্সবাজার সদর শাখার সভাপতি মহি উদ্দিন আশরাফ, সামাজিক সংগঠন অসহায় মানুষের খোঁজে – অমাখোঁ’র সভাপতি মোহাম্মদ শরিয়ত উল্লাহ্, সূর্যের হাসি যুব সংঘের সহসভাপতি এরশাদ উল্লাহ্। মিডিয়ার দায়িত্বে ছিলেন রবিউল হোসাইন রবিন, আরফাতুর রহমান সাহেদ।