মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র সহধর্মিণী (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল মুসলমানের সুন্দর জীবন ও মঙ্গল কামনা করে এমপি শাহীন বদি বলেন- ঈদ মানে আনন্দ, ধনী-গরীব ভেদাভেদ ভুলে সকলে এক সাথে উৎসবে মেতে ওঠা। সকল মুসলিম সম্প্রদায়ের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধ।
আসুন ধনী-গরিব মিলে মিশে এক সাথে ঈদের আনন্দ মেতে উঠি। প্রিয় উখিয়া-টেকনাফবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিদান করার জন্য। এবং সকল শ্রেণির পেশাজীবি মানুষের প্রতি অনুরোধ রেখে সরকারের আইন ও স্বাস্থ্যবীধি মেনে নিজ অবস্থান থেকে পবিত্র ঈদ উদযাপন করার আহবান জানান।