আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ইয়াবাসহ ষাটোর্ধ্ব বৃদ্ধ আটক

কে এম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
৩ অক্টোবর শনিবার রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসের নির্দেশে এস আই মো. নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব লাউতলী এলাকায় অভিযান পরিচলনা করে মাদক সিন্ডিকেটের একজন মো. আবু বক্কর ছিদ্দিক (৬২)-কে ৯০ পিস ইয়াবাসহ আটক করেছে।
জানা যায়, ২০১৯ সালের মে মাসে দুইশো গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিল এই আবু বক্কর ছিদ্দিক।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘ইয়াবাসহ বৃদ্ধকে আটকের পর মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ