আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

সিঙ্গাইর প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইরে ৫০ পিস ইয়াবাসহ মোঃ শিপন(২১) ও সিরাজুল ইসলাম(২৬) নামে দুই যুবককে গ্রেফতার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে উপজেলার গোবিন্ধল নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই যুবকের বাড়ি চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি এলাকায়।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক মাহফুজুল হাসান গোবিন্ধল নতুন বাজারে অভিযান চালান।

এসময় শিপনের কাছ থেকে ৩০ পিস ও সিরাজুল ইসলামের কাছ থেকে ২০ পিস ইয়াবাট্যাবলেটসহ তাদের আটক করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ