আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ইয়াবাসহ গ্রেপ্তার কাশিমপুরের কারারক্ষী

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কারাগারের এক কারারক্ষীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই কারাগারের মূল প্রবেশ গেইটের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত পিন্টু মিয়া (৩০) বগুড়া জেলার সোনাতলা থানার পূর্ব টেকয়ানী এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে। তার কারা নং ১৪০৯০।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কারারক্ষী পিন্টু মিয়া বাহির থেকে কারাগারের ভেতরে প্রবেশের সময় চেক পোষ্টের কারারক্ষী আতিকুর রহমানের (কারা নং ১৩৪৫৩) সন্দেহ হলে তাকে তল্লাশি করে। এ সময় পিন্টু মিয়ার প্যান্টের ডান পাশের পকেটে রাখা ৩২৮ পিস ইয়াবা পাওয়া যায়। পরে পিন্টু মিয়াকে কারা হেফাজতে আটক রাখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে ইয়াবা গুলো জব্দ করে আটক পিন্টু মিয়াকে কোনাবাড়ী থানায় নিয়ে আসে। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ