ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হাজীগঞ্জ এর শাহরাস্তি উপ-শাখা
উদ্বোধন করা হয়েছে।
২৩ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারের ডা. খোরশেদ আলমের বহুতল ভবনে উপ-শাখা কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজীগঞ্জ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মোঃ মাহবুব-এ আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইসলামী ব্যাংকের যাত্রার প্রাক্কালে মানুষ গ্রাহক হতে নানা
দ্বিধা-দন্ধে ভুগলেও বর্তমানে ব্যাংকটি দেশের সেবা খাতে এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
ফলে হাজীগঞ্জ শাখার পরে এখন শাহরাস্তিতে ১৫৭তম উপ -শাখাও হয়েছে।
যার ফলে হাজীগঞ্জ যাওয়ার পরর্বতীতে শাহরাস্তি মানুষ এখন শাহরাস্তিতেই লেনদেন করতে পারবে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুল লতিফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বাজারে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন সমাজ সেবক।
সাধারন সম্পাদক মো. মাইনউদ্দিন মিশন,
বাউরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.
জামালউদ্দিন,কালাপানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবকগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের পর অতিথিদের পুষ্প-স্তবক প্রদান করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে উপ শাখার উদ্বোধন করেন এবং দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে এর উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।