নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে মসজিদের ইমামের সাথে পরকীয়া সম্পর্কের পর বিয়ের দাবি প্রত্যাখ্যান করায় বিষ পানে আত্নহত্যা করেছে ছামেলা বেগম নামের বিধবা এক নারী।
বৃহস্পতিবার (০১ জুলাই) বিকালে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের রোউহাট এলাকার মৃত কালাচানের বাড়ি থেকে মরদেহে উদ্ধার করে পুলিশ।
নিহত ছামেলা বেগম ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ের রোউহাট গ্রামের মৃত কালা চান মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্খানীয়রা জানায়, ছামেলা বেগমের স্বামী দুইবছর আগে মারা যায়। এর পর থেকে স্থানীয় মসজিদের ইমাম আশরাফুলের সাথে ছামেলার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। পরে গত দুইদিন আগে ছামেলা আশরাফুলের কাছে বিয়ের দাবি করলে বিষয়টি প্রত্যাখান করে ইমাম৷ বিষয়টি নিয়ে বিচার চাইতে গেলে স্থানীয় চেয়ারম্যান থানায় যাওয়ার পরামর্শ দেয়। রাতে বাসায় এসে বিষপান করে আত্নহত্যা করে।
আরেক সূত্র জানায়, স্থানীয় কিছু মাদবর বিষয়টি নিয়ে বসতে চেয়ে সেই ইমাম আশরাফুলকে তাদের জিম্বায় রাখে। পরে কৌশলে ইমামকে পালাতে সাহায্য করে।
এ বিষয়ে সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহবার বলেন, আমার কাছে গতকাল সেই নারী আসচ্ছিলেন বিচার চাইতে। বিষয়টি অনেক বড় তাই তাকে থানায় যাওয়ার পরামর্শ দেই।
এ ব্যপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, নিহতের মরদেহ স্রোতহাল করছি। মৃত্যুর কারণ এখনো যানতে পারিনি। তবে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবো। স্থানীয়রা কেউ বলছে সম্পর্কের জেরে মারা গেছে আবার কেউ বলছে স্টক করে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।