নিজস্ব প্রতিবেদক :
সাভার থানা রোডে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই যুবককের উপর হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার ডোমরাকান্দি গ্রামের শাহানুর আলম হান্টুর ছেলে মেহেদী আলম সৌরভ (২৭) ও পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার জাকারিয়া জতনের ছেলে আশরাফুল আলম আলিফ (২৭)। এ ঘটনায় সোমবার বিকেলে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে দশটার দিকে সাভার এনাম মেডিক্যাল হাসপাতালের সামনে চাচাত বোনের সঙ্গে কথা বলছিলেন সৌরভ। এ সময় সাভারের হেমায়েতপুর এলাকার হান্নান সরকারের ছেলে সিয়াম, সাকাওয়াত হোসেন ফাহিম, আল-আমিনসহ অজ্ঞাত আরও দুই কিশোর ওই তরুণীকে ইভটিজিং করে। সৌরভসহ তার বন্ধু আলিফ ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে আহত করে কিশোর গ্যাং সদস্যরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং সদস্যরা প্রাইভেটকারযোগে পালিয়ে যায়। সাভার মডেল থানার এএসআই হাসান আলী জানায়, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।