আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ইব্রাহীম-এহসানের নেতৃত্বে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি

কুবি প্রতিনিধি:

ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে৷

নতুন কমিটিতে সভাপতি হিসেবে আইন বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী মো. ইব্রাহীম বাবলু ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় পরিসংখ্যান ১৩ ব্যাচের শিক্ষার্থী ইমরুল এহসানকে৷

বুধবার (৫ এপ্রিল) সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মুছা ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয় জানানো হয়।

এই সময় সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, পূর্বের যত কমতি ছিল নতুন কমিটি তা পূরণে কাজ করবে বলে মনে করি৷ সবাইকেই নিজ জেলার এই সংগঠনকে ধারণ করতে হবে। আমাদের পক্ষে কোনো সহযোগিতা করা সম্ভব হলে অবশ্যই থাকবো৷

সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি মো. ইব্রাহীম বাবলু বলেন, আমাদের সংগঠনে আগে অনেক কাজ হতো৷

করোনার ধাক্কায় তা অনেকটাই স্থিমিত হয়ে এসেছিল৷ আমাদের প্রথম কাজই হবে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা। সংগঠনের স্বার্থে যেকোনো কাজে আমাদের কমিটি কাজ করে যাবে৷

নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মো. নুরুল হুদা জনি, মো. দেলোয়ার হোসাইন, আবদুল আউয়াল, দীপা রানী দেবী প্রমুখ৷

যুগ্ম সাধারণ সম্পাদক হিসবে আছেন মো. ফখরুল ইসলাম, নুরুল আহাদ ফারহান, মো. আতিকুল ইসলাম, সাদিয়া আফরিন প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আবরার ফাহিম।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. সায়েম মুহাইমিন, অনন মজুমদার, সাখাওয়াত হোসেন, আহম্মেদ রিদোয়ান প্রমুখ৷

অর্থ-সম্পাদক পদে জাহিদুল হক ফাহাদ ও ফারিয়া আক্তার ভূঁইয়া রিমি, দপ্তর সম্পাদক পদে মো. আবিদুর রহমান, উপ-দপ্তর সম্পাদক নিশাত তাসমিন সাইমা, প্রচার সম্পাদক নাঈম উদ্দিন খন্দকার, উপ-প্রচার সম্পাদক মো. তানভীর হোসেনসহ আরো অনেকে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ