আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ইবির অভয়ারণ্যের অ্যাওয়ার্ড অর্জন

ইবি প্রতিনিধিঃ
আমব্রেলা ফাউন্ডেশনের উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিবেশপ্রেমি কর্মসূচিত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে খুলনা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে ইবির সংগঠন ‘অভয়ারণ্য’।
শনিবার (৮ অক্টোবর) সিলেটে সারা দেশ জুড়ে  আসা স্বেচ্ছাসেবী পরিবেশপ্রেমীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ডিসট্রিক্ট ইন চার্জ ক্রাউন সিমেন্ট ইকবাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা পরিষদের সাধারণ সম্পাদক সামির মাহমুদ,
সিলেট জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমদাদ উল্লাহ শহীদুল ইসলাম এবং সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দীন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী নাগরিক ফাতিহা আয়াত৷ যিনি মাত্র দশ বছর বয়সেই বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করছেন৷
অনুষ্ঠান শেষে রাত ৮ টার দিকে সনদপত্র প্রদান শুরু হয়। অনুষ্ঠানে অভয়ারণ্য খুলনা বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন হলে অভয়ারণ্যের পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন।
উল্লেখ্য ইবির সংগঠন অভয়ারণ্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে কাজ করে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ