সুনামগঞ্জ প্রতিনিধি:
দিন যতই যাচ্ছে ততই ঘনিয়ে আসছে (স্থানীয় সরকার) ইউনিয়ন পরিষদ নির্বাচন। তফসিল ঘোষণার অনেকদিন বাকী থাকলেও প্রার্থীরা ব্যানার, পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগাম প্রচার-প্রচারণা চালিয়ে তাদের নিজ নিজ অবস্থান জানান দিচ্ছেন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের।
রাজনীতির পাশাপাশি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত তিনি। শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীর সেবা করার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী তিনি। চান বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন। প্রার্থীতা প্রকাশ করার পর থেকেই শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ নেতার্কমী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যপক সাড়া পাচ্ছেন তিনি। ইউনিয়নে ছাত্র নেতা থেকে শুরু আওয়ামীলীগ নেতাদের অনেকেই তার কথা বলছেন।
৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল কাজী বলেন, আবুল খায়ের বহুদিন ধরেই রাজনীতি করতেছে, চাইলে জীবনে অনেক কিছু করতে পারতো। কিন্তু তা করেননি। রাজনৈতিক বেকগ্রাউন্ড বিবেচনা করে তাকে এবার নৌকা মার্কার মনোনয়ন দেওয়ার দাবি জানাই।
একাধিক ছাত্র, যুব, সেচ্ছাসেবক, শ্রমিক, কৃষক তাঁতী ও আ.লীগের নেতার্কমীদের সাথে কথা বলে জানা গেছে , তারা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রসঙ্গে আবুল খায়েরকেই চাচ্ছে। হাটবাজার,মোড়গুলোতে হোটেল ও চা–স্টলে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলাপ চারিতায় ভেসে উঠছে আবুল খায়ের এর নাম। অনেকেই বলছে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবার আবুল খায়ের ঐ।
চেয়ারম্যানপ্রার্থী আবুল খায়ের বলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের কাক্সিক্ষত উন্নয়ন এখনো হয়নি। এই ইউনিয়নকে একটি অত্যাধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি নির্বাচন করতে মাঠে নেমেছি। আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তৃণমূলে ছড়িয়ে দিতে চাই। আগামী নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে। আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আমি বিশ্বাস করি এই ইউনিয়নের মানুষ আমাকে তাদের সন্তান, তাদের পরিবারের একজন মনে করেন। আমি সকলের সমর্থন, সহযোগিতা এবং দোয়া কামনা করছি।