আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ইউজিসির  মূল্যায়নে ৩১তম জাবি

জাবি প্রতিনিধি :

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন ৪৬টি পাবলিক  বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এ.পি.এ.) এর মূল্যায়নে শতকরা ৬২.৯৪ স্কোর পেয়ে ৩১তম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

শতভাগ স্কোর করে প্রথম স্থান অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৫ দশমিক ৯৭, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৭ দশমিক ৯১, খুলনা বিশ্ববিদ্যালয় ৯৫ দশমিক ৪৭, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯৪ দশমিক ৫৮, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৯২ দশমিক ৩৪, বিইউপি ৯৪ দশমিক ৯৫ স্কোর করেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ইউজিসি সূত্রে জানা যায়, ছয়টি বিষয়ে মোট ১০০ নাম্বারের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এখানে, কৌশলগত উদ্দেশ্যে ৭০ নাম্বার, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০, ই-গভর্ন্যান্স বা উদ্ভাবন পরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩ এবং তথ্য অধিকার কর্ম পরিকল্পনায় ৩ নাম্বার রয়েছে।

উপরে উল্লেখিত ক্যাটাগরি ৬ টির মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কৌশলগত উদ্যেশ্যসমূহ হতে পূর্ণমান ৭০ এর মধ্যে ৪৬.৮১, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনায় ১০ এর মধ্যে ৮.৫৫, ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০ এর মধ্যে ০৪, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনায় ৪ এর মধ্যে ১.২২, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্ম পরিকল্পনায় ৩ এর মধ্যে ১.৩৮ ও তথ্য অধিকার কর্ম পরিকল্পনায় ৩ এর মধ্যে ১ দশমিক ০৮ সর্বমোট ৬২ দশমিক ৯৪ নাম্বার পেয়ে ৩১ তম অবস্থানে রয়েছে। তবে এর আগে ২০২০-২১ অর্থবছরে ৫৪ দশমিক ৭২ স্কোর পেয়ে ২৩তম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

র‍্যাংকিং করার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘যারা গবেষণা ঠিক মতো করে, একাডেমিক সিলেবাস ও ল্যাবের মডারেশন সময়ের সাথে তাল মিলিয়ে করে এবং বার্ষিক ট্রেনিং প্রোগ্রাম কিংবা জাতীয় শুদ্ধাচার কৌশলের প্রশিক্ষণ দেয়, মূলত সে সকল বিশ্ববিদ্যালয় এপিএ স্কোরে এগিয়ে থাকে। প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিবছর এসব তথ্য ইউজিসিতে পাঠায়। এরপর সেগুলোকে আমরা কেবিনেট ডিভিশনে পাঠাই। একজন মন্ত্রীপরিষদ সচিব বছরের শেষ দিকে প্রতিবেদন দাখিল করে থাকেন। এর প্রেক্ষিতেই এপিএ স্কোর প্রকাশ করা হয়।’

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ