আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজদিখানে মতবিনিময় সভা 

 

সিরাজদিখান প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজদিখানের জৈনসার ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার ১৩ নভেম্বর বিকাল ৫ টায় উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজার বালুর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিলের পর মিছিল এসে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়। এ সময় রফিকুল ইসলাম দুদুকে আবারো চেয়ারম্যান হিসেবে পেতে সকলে একমত প্রকাশ করেন। ভাটিমভোগ এলাকাবাসীর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের সাবেক প্রচার সম্পাদক এ্যাড. ইসলাম শেখ। 

স্থানীয় মুরব্বি জব্বার শেখের সভাপতিত্বে ও জৈনসার ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আওলাদ হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমানসহ-সভাপতি সুমন্ত সরকারআওয়ামীলীগ নেতা আলী হোসেন লাবু মাঝিমুক্তিযোদ্ধা শেখ মোহনমুক্তিযোদ্ধা আমির হোসেন ভান্ডারীভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনবিকল্প ধারার ইউনয়িন সভাপতি মোসলেম হাওরাদারঅওয়ামীলীগ নেতা মো. হালিম মোল্লামো. হারুন হাওলাদারইমানুল জমাদার বিভিন্ন ইউপি সদস্য ও ইউনিয়ন  আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বিভিণ্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ