আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া থানা আ.লীগের কমিটির আহবায়ক ফারুক হাসান তুহিন

 

নিজস্ব প্রতিবেদক :

প্রথমবারের মত ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানায় আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের একটি প্যাড এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্যাডে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক করে ও মুহাম্মদ সাইফুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে ৪৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে সদ্য পদ পাওয়া আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বলেন, আমরা দ্বায়িত্ব পেয়েছি চেষ্টা করবো দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। দলকে এগিয়ে নিয়ে যেতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী তিন মাসের ভেতর পূর্নাঙ্গ কমিটি করতে নির্দেশনা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ