নিজস্ব প্রতিবেদক :
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা দীর্ঘ দিন জরাজীর্ণ ভবনে থেকে নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে।
শনিবার (০২ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়াকৃত ৫ তলা ভবনটির উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, সাভার ক্যান্টনমেন্টের এমপি ইউনিটের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল খুরশীদ আলম পিএসসি, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানসহ প্রমুখ।